Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

গোপনে কত ম্যাচ ফিক্সিং হচ্ছে, কত স্পট ফিক্সিং হচ্ছে- তার কোনো ইয়ত্তা নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) কিংবা বিভিন্ন দেশের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট সে সবের কিছুর খোঁজ পান, কিছুর খোঁজ পান না। 

তদন্ত করে অনেক ক্রিকেটারকে শাস্তির মুখোমুখিও করা হচ্ছে। তবুও ফিক্সিংয়ের মতো ক্রিকেট দুর্নীতিকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিন্তু এবার আরব আমিরাতে যা ঘটলো, তাকে ডাকাতির চেয়েও বেশি কিছু আখ্যা দিতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে একটি ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট চতুর্থ ম্যাচে খেলা হচ্ছিল দুবাই স্টার্স ও শারজা ওয়ারিয়র্সের।

 যে ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে কিভাবে ব্যাটসম্যানরা আত্মসমর্পণ করছেন মাঠে। স্টাম্পিং ও রান আউট হয়ে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছে প্রতিপক্ষ দলের কাছে।

গত ২৪ জানুয়ারির ওই ম্যাচে ২০ ওভারে ১৩৬ রান তোলে শারজা ওয়ারির্স। এই লড়াকু স্কোর তাড়া করতে নেমে মাত্র ৪৬ রানেই অলআউট হয়ে যায় দুবাই স্টার্স। ভিডিও দেখে এমন মনে হচ্ছিল বিপক্ষকে একের পর এক উইকেট উপহার দিচ্ছে ব্যাটসম্যানরা। তাদের ইনিংসে রয়েছে পাঁচটি স্টাম্পিং এবং ৩টি রান আউট। যত সব অদ্ভুতভাবে আউট হয়ে হচ্ছিল ব্যাটসম্যানরা।

এই খেলার ফুটেজ দেখে তারকা ক্রিকেটাররাও অবাক হয়েছে অনেকেই আবার দেখা যাচ্ছে এ ব্যাপার নিয়ে মুখ খুলেছে অনেক ক্রিকেটা। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভিডিও দেখে জানিয়েছেন, এটা অবিশ্বাস্য!

 মাইকেল ভনের সঙ্গে সুর মিলিয়েছে স্বদেশী কেভিন পিটারসনও। অপর দিকে জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার ব্র্যান্ডন টেইলরও একইভাবে এই ক্রিকেট ফুটেজ দেখে বিস্মিত।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এরই মধ্যে ম্যাচটি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। দুর্নীতি দমন ইউনিট (আকসু)'র জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আজমান অলস্টার লিগে এই ঘটনা ঘটেছে। দুর্নীতি দমন শাখা বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখছে।

যদিও তদন্তের গতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আকসুর জেনারেল ম্যানেজার। এই ম্যাচের ক্রিকেটার ও অফিসিয়ালদের সঙ্গে কথা বলছে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)'র তদন্তকারী কর্মকর্তারা।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib