তবে মজার বিষয় হলো স্বপ্নজাল ছবিটি মুক্তির আগেই নতুন বছরের শুরুতেই ‘ওপারে চন্দ্রাবতী’ শিরোনামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন হালের এই জনপ্রিয় নায়িকা।
নির্মাতা রফিক শিকদারের পরিচালনায় ‘ওপারে চন্দ্রাবতী’ নামে একটি সিনেমা নির্মাণ হতে চলেছে। এই সিনেমায় নায়কের ভূমিকায় সাইমনকে দেখা যাবে তবে কে নায়িকা হচ্ছেন তা নিয়ে চলচ্ছিল নানা আলোচনা।অবশেষে পরী হলেন সেই ‘চন্দ্রাবতী’ ।
বৃহস্পতিবার রাতে ‘ওপারে চন্দ্রাবতী’ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি।
‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের নাম লেখান রফিক শিকদার। এর পরে ‘হৃদয় জুড়ে’ নির্মাণ করেন তিনি। নির্মাণাধীন এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার প্রিয়াঙ্কা সরকার।



No comments:
Post a Comment