Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

ন্দ্রিকা হাথুরুসিংহে এখন পাকাপাকিভাবে শ্রীলঙ্কার কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার কোনো লেনদেন নেই।

আগামী জানুয়ারিতেই নিজ দেশের জাতীয় দল নিয়ে বাংলাদেশ সফরে আসবেন হাথুরু। সেই সিরিজের আগে এই রাশভারী কোচকে নিয়ে নতুন দুঃশ্চিন্তা বাংলাদেশ শিবিরে। কারণ বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদে আপাদমস্তক মুখস্ত করে ফেলেছেন হাথুরু!‍

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশের প্রাথমিক দল নিয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে বসেছিলেন আকরাম খান, খালেদ মাহমুদ। 

সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, 'সিরিজটা আমাদের কাছে মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। যেহেতু শেষ সিরিজটায় ভালো করতে পারেনি তাই খুবই চ্যালেঞ্জিং হবে। '

একটা সময় শ্রীলঙ্কার বিপক্ষে খেলার আগে এই সুবিধাটা পেয়েছে বাংলাদেশ। হাথুরু তো বটেই, ব্যাটিং কোচ থিলান সামারাবিরাও তো জানতেন নিজ দেশের ক্রিকেটারদের হাড়ির খবর। 

এবার দুঃশ্চিন্তায় থাকা আকরাম খান বললেন, 'চ্যালেঞ্জের চেয়ে চিন্তাটাই একটু বেশি। যেহেতু একটা দলের সাথে এতদিন হাথুরুসিংহে ছিলেন।

আমাদের ভালো দিকটা তিনি যেমন জানতেন, দুর্বলতাগুলোও জানেন। এই জিনিসটা আমাদের জন্য চিন্তার ব্যাপার। এই সিরিজটার পরে আমরা শ্রীলঙ্কায়ও খেলব। সেটাও আমাদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার। '
দুঃশ্চিন্তা হলেও মাঠের খেলাতেই মনযোগের পক্ষপাতী জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।  ফিটনেস ক্যাম্পের জন্য দ্রুতই ৩০ জনের সম্ভাব্য একটি দল ঘোষণা করা হবে বলেও তিনি জানালেন। হাথুরু পরবর্তী যুগে এবার বিপিএল আর জাতীয় লিগ থেকেও ভালো পারফর্ম করা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib