Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

ভোটের স্বার্থেই জামায়াতের সাথে বিএনপির ঐক্যের জোট বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, এটা কোন আর্দশিক জোট নয়। এই সরকারই জামায়াতকে নিষিদ্ধ করছে না। তারাই জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করে তিনি।

মির্জা ফখরুল বলেন, জামায়াতের সঙ্গে যদি বিএনপিকে সব সময় তুলনা করেন তাহলে তা ভুল করা হবে। বিএনপির গঠন ও জামায়াতের গঠন এক নয়। জামায়াতের মতাদর্শগত অবস্থানের সঙ্গেও বিএনপির মিল নেই। 

সরকার যদি মনে করে এখানে জামায়াতের রাজনীতি করার প্রয়োজন নেই, তাহলে নিষিদ্ধ করে দিক, তারা কেন করছে না? গণতন্ত্র পুন:রুদ্ধার করতে আমরা লড়াই করছি, এই লড়াইয়ে আমরা বিজয়ী হবোই।

তিনি বলেন, গত ৪৬ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমরা স্বপ্ন দেখেছি, সেই গণতন্ত্র আজ হারিয়ে গেছে। গণতন্ত্র আজ অনুপস্থিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, এই দিনে পাকিস্তানীরা অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের মেধাবী সন্তানদের হত্যা করেছে। তাদের এই আত্মত্যাগ পূরণ হওয়ার নয়।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম 

জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib