বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাকে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের এমডি ডা. লিয়াকত আলী খান রাত সাড়ে ৯টায় বলেন, মহিউদ্দিন চৌধুরীর অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ওখানে ভর্তি করার পর মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ২ মিনিটে ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস দেন। তবে নগরীর কোন হাসপাতালে মহিউদ্দিন চৌধুরীকে ভর্তি করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছুই লেখেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে,
মহিউদ্দিন চৌধুরীকে আবারো চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ ম্যাক্স হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন।
এর আগে মহিউদ্দিন চৌধুরী সুস্থ হওয়ার পর গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ঘরে ফিরেন। ঢাকা স্কয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অ্যাম্বুলেন্সে করে সড়কপথে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।
স্কয়ার হাসপাতালের দুজন চিকিৎসকও এ সময় তার সাথে ছিলেন। সাথে আসেন তাঁর বড় ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও পরিবারের অন্য সদস্যরাও।
এর আগে গত ১১ নভেম্বর রাতে তিনি হার্টের সমস্যা ও কিডনিজনিত রোগে গুরুতর অসুস্থ নগরীর ম্যাক্স হাসাপাতালে ভর্তি হন।
পরের দিন উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে এনে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম সম্পন্নের পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। প্রায় ১০ দিন পর গত ২৬ নভেম্বর তিনি দেশে ফিরে পুনরায় স্কয়ার হাসাপাতালে ভর্তি হন।
সেখানে সিঙ্গাপুরের গ্ল্যানিগ্লেস হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক কিডনি ডায়ালাইসিস করা হয়।
এরপর তিনি সুস্থ হয়ে উঠলে গত মঙ্গলবার নিজ জন্মস্থান চট্টগ্রাম ফিরে আসেন। এ সময় তাকে দেখতে নগরীর চশমা হিলস্থ বাসভবনে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খি লোকজন ভীড় জমান।



No comments:
Post a Comment