Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

বিপিএলের ফাইনালে জয় না পেলেও ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লিগের উদ্বোধনী ম্যাচেই জয় পেয়েছে সাকিব আল হাসানদের দল কেরালা কিংস। 

ম্যাচটিতে সাকিব ব্যাট করার সুযোগ পাননি তারপরেও ৮ উইকেটের জয় দিয়ে যাত্রা শুরু করেছে এয়োইন মরগানের নেতৃত্বাধীন দল কেরালা।

টসে হেরে শুরুতে ব্যাট করে বেঙ্গল টাইগার্স। তারা ১০ ওভারে ১ উইকেটে সংগ্রহ করে ৮৬ রান। আন্দ্রে ফ্লেচার ২৪ বলে অপরাজিত থাকেন ৩২ রানে। সঙ্গে ডেভিড মিলার অপরাজিত ছিলেন ৯ বলে ১৭ রানে।

খেলতে নেমে তাদের শুরুটা ছিল ধীর গতির। পরে অবশ্য ধীরে ধীরে রানের গতি বাড়ে। তাদের উদ্বোধনী জুটি টিকে ছিল ৫৬ রান পর্যন্ত। অষ্টম ওভারে ওয়াহাবের বলে ফিরে যান জনসন চার্লস। চার্লস বিদায় নেন ২৭ বলে ৩৩ রান করে।

কেরালা কিংসের হয়ে সাকিব একটি মাত্র ওভার করার সুযোগ পান। কোনও উইকেট না পেলেও ছিলেন মিতব্যয়ী। তার ৪ ডটের ওভারে রান ছিল মাত্র ৫। এছাড়া ফিল্ডিং করেছেন দারুণ নৈপুণ্যে। ম্যাচ শেষে সেরা ফিল্ডারের পুরস্কারও জিতেছেন।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib