Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

বেগম খালেদা জিয়ার সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে বিএনপির নির্বাহী কমিটির সভা শেষ হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এ সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

এর আগে রাজধানীর লা-মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে। সাধারণ মানুষ নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তন দেখতে চান।

বক্তব্যের এক পর্যায়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৬টি শর্ত দেন দলটির চেয়ারপারসন।

শর্তগুলো হলো:

১. নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হতে হবে।

২. জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে।

৩. একাদশ সংসদ নির্বাচনের ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে।

৪. অবশ্যই বর্তমান নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।

৫. ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং সেনাবাহিনী কে মোবাইল ফোর্স হিসেবে কাজ করতে হবে।

৬. ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।


এসময় খালেদা জিয়া সভায় ৬ শর্ত দেওয়ার পর নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এই ছয় শর্তের সঙ্গে একমত কিনা। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে বলেন, একমত।

উল্লেখ্য, ৫০২ সদ‌স্যের নতুন কেন্দ্রীয় ক‌মি‌টি গঠ‌নের প্রায় দুই বছর পর প্রথম বা‌রের ম‌ত বিএন‌পির কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির এ সভা অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। কেন্দ্রীয় নেতা‌দের পাশাপা‌শি সাংগঠ‌নিক ৭৮ জেলার সভাপ‌তি/আহ্বায়ক, অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের সভাপ‌তি, সাধারণ সম্পাদক সহ ৬৯৪ এ সভায় অংশ নি‌চ্ছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১০ টা থে‌কে সারা দিনব্যাপী এ সভার আনুষ্ঠা‌নিকতা চল‌বে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib