Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে শপথবাক্য পড়ান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সাবেক প্রধান বিচারপতি, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ সরকারের পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই বিচারপতিকে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণে ছুটিতে যাওয়ার পরে ২০১৭ সালের ১০ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পরে প্রধান বিচারপতির পদটি শূন্য ছিল। এরপর আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া গত বছরের ৩ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা আছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।’

সংবিধানে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা না থাকলেও রীতি অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে আপিল বিভাগের যে বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন, তার ব্যাপারে সম্মতি দিয়ে তা আইন মন্ত্রণালয়কে জানান। এরপর মন্ত্রণালয় থেকে ওই বিচারপতির ব্যাপারে ফাইল প্রস্তুত করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠান।

প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর বিষয়টি রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর প্রধান বিচারপতি নিয়োগের গেজেট জারি করে আইন মন্ত্রণালয়।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib