Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

বেশ কিছু দিন ধরেই আলোচনায় আছে মনপুরা খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি। ছবিটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে কিছুটা হলেও এবার সব জল্পনা-কল্পনার অবসান হলো। কেননা, সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রিভিউ কমিটি দেখেছে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘স্বপ্নজাল’।

প্রিভিউ কমিটি দেখার পর ইতিবাচক মন্তব্য করেছে যার ফলে সেন্সরে যেতে আর কোন বাধা নেই ছবিটির।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ছবিটি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রিভিউ কমিটির সদস্য প্রযোজক নাসির উদ্দিন দিলু, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ তথ্য মন্ত্রণালয় ও এফডিসির কর্মকর্তাবৃন্দ। এ সময় ছবিটির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও ছিলেন।

২০০৯ সালে ‘মনপুরা’র মত ব্যবসাসফল ছবি নির্মাণের পর দীর্ঘদিন কোনো ছবি নির্মাণ করেননি গিয়াস উদ্দিন সেলিম যৌথ প্রযোজনার ‘স্বপ্নজাল’ বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা প্রযোজনা করছে।

এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib