মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে সহযোগী সংগঠনের যৌথসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বেগম জিয়ার দুর্নীতি মামলা শেখ হাসিনা সরকার করেননি। এটা করেছে ফখরুদ্দিন ও মইনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের দুনীতি দমন কমিশন। এই মামলার কার্যক্রম অাদালত স্বাধীন ভাবে করেছে। খালেদা জিয়া ১৫০ বার হাজিরা দেননি। খালেদা জিয়া নিজেই সাড়ে অাট মাস মামলার কার্যক্রম ব্যাহত করেছেন। মামলার কী রায় হবে প্রাসঙ্গিক সরকারের কোনো সংশ্লিষ্ট নেই।
তিনি অারও বলেন, আমাদের ২ জন মন্ত্রী দুদকের মামলায় নিয়মিত হাজিরা দিচ্ছেন। অারেকজন এমপি দুদকের মামলায় দন্ডিত হয়েছে। এখন সে জামিনে অাছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে, ভালে কাজের জন্য পুরস্কার অার খারাপ কাজের জন্য তিরস্কার। যেমন: তুফান সরকার কারাগারে অাছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারও হবে।
বিএনপির অামলে একটা উদাহরণ অাছে কী? তারা একটা বিচার করেছে? বিএনপি অামাদের শত্রু নয়। তারা অামাদের প্রথম থেকেই শত্রু করে অাসছে। বিএনপি ষড়যন্ত্র ও প্রতিহিংসার রাজনীতি করে।
কাদের বলেন, বেগম খালেদা জিয়ার একটা মামলার রায় নিয়ে নেতাকর্মীর কিছু কিছু নেতিবাচক কথা-বার্তার জন্য দেশের মানুষ আতংকে আছে।
ওবায়দুল কাদের নিজ দলের নেতাকর্মীদের অাহবান করেন বলেন, ৮ ফেব্রুয়ারি কোনো প্রকার উসকানি যেন না দেয়।
আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে সহযোগী সংগঠনের যৌথসভায় অারো উপস্থিত ছিলেন, অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল অালম হানিফ, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও দপ্তর সম্পাদক অাব্দুস সোবহান গোলাপ প্রমুখ।



No comments:
Post a Comment