Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

কটা কথা আছে, যে দিন সৌম্য খেলে সেদিন অন্য কারোর খেলা লাগে না, সেটা আবার প্রমান হলো, আজ ঢাকা প্রিমিয়ার লিগে সৌম্য করেছেন ম্যাচ উইনিং পারফরমেন্স।

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সকালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 
বে উদ্ভোধনী জুটিতে ৪৬ রান তুলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার। এই জুটি ভাঙ্গেন সৌম্য সরকার। শফিউল হায়াতকে ২৮ রানে ফেরান সৌম্য। 

এরপর দলীয় ৬০ রানে জহুরুল ইসলাম অমিকেও ফেরান সৌম্য। টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারানোর পর আর বড় জুটি গড়তে পারে নি গাজী গ্রুপ ক্রিকেটার্স।

 ৪৬.১ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার মেহেদী হাসান। এছাড়া ৩১ রান করেন ভারতের রাজত ভাটিয়া।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শাহবাজ চৌহান ৩১ রানে নেন ৩টি উইকেট। এছাড়া ২৭ রানে ২টি করে উইকেট নেন সৌম্য সরকার ও আব্দুর রাজ্জাক।

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৮ রানে দুই উইকেট হারায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার জ্বলে উঠেন। তৃতীয় উইকেটে রিফাত উল্লাহ’র সাথে ১৪০ রানের জুটি গড়ে তোলেন সৌম্য। 

যার ফলে ৩৯.৩ ওভারেই জিতে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ১২২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন সৌম্য। ইনিংসে ৭টি চারের পাশাপাশি ৪টি ছক্কা মারেন এই বামহাতি ক্রিকেটার। অপর অপরাজিত ব্যাটসম্যান রিফাত উল্লাহ ৮৮ বলে ৪ চার আর ২ ছক্কায় ৫৫ রান করেন।

সংক্ষিপ্ত স্কোরঃ
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ ১৭৬/১০ (৪৬ ওভার) সৌম্য সরকার ২/২৭

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবঃ ১৭৭/২ (৩৯.৩ ওভার)

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib