শোক দিবসে কেক কেটে উল্লাস করা কি আপনারা ভুলে গেছেন। দীর্ঘ সময় আমরা বিচারের সংকটে ভুগছিলাম।
শনিবাদ জাতীয় প্রেসক্লাবে সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, কারাবরণ একজন রাজনৈতিক ব্যক্তির জন্য আলংকার। তাই উত্তেজনা না ছড়িয়ে আগামী নির্বাচন নিয়ে ভাবুন।
তিনি বলেন, আমরা বিচারের জন্য সামান্যতম সহানুভূতি পাইনি। আপনারা খুনিদের বিচার করেননি। এসব ভুলে গেলে চলবে না।
তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক সংকট নেই, হবেও না। নির্বাচন নিয়েও সংকট নেই। আমরা নির্বাচন থেকে কাউকে বাদ দেওয়ার চিন্তা করছি না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাহারা বেগম কবরীর সভাপতিত্বে ওই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।



No comments:
Post a Comment