Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

কাত্তরের রাজাকার, আলবদর ও আলসামসের তালিকা প্রকাশ করতে চাইছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার। এই স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যে ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের উদ্যোগও নেয়া হয়েছে। জাতীয় সংসদকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সরকারি দলের সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদর ও আলসামসের একটি সঠিক তালিকা প্রণয়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।’

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী মানবতা বিরোধী রাজাকার, আলবদর, আলসামসদের পূর্ণাঙ্গ কোন তালিকা প্রণয়ন করা হয়নি উল্লেখ করে তিনি আরো জানান, তাদের তালিকা প্রকাশের বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে।

একই দলের উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর ও আলসামসদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য ঢাকায় কেন্দ্রীয় ভাবে একটি ঘৃণা স্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে খসড়া নকশা পস্তুত করেছে স্থাপত্য অধিদপ্তর। নকশাটি চূড়ান্ত করে উনয়ন্ন প্রকল্প প্রস্তাবণা (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

বিডি২৪লাইভ/এমআই

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib