তিনি বলেন, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি রোম ভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাড) বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সংস্থাটির প্রেসিডেন্ট মি. গিলবার্ট এফ হউংবো-এর আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।
জানা যায়, সফরকালে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও পরিবেশ খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। এরপর ভ্যাটিকান সিটিও সফর করবেন প্রধানমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন।



No comments:
Post a Comment