Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

গামী রবিবার অথবা সোমবারের মধ্যে যদি কাগজপত্র পাওয়া সাপেক্ষে আইনি প্রক্রিয়ার কাজ শুরু হবে বল এজানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৮ ফেব্রুয়ারী) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল রায়ের সার্টিফাইড কপি পাওয়া না পাওয়ার বিষয়ে বলেন, এগুলো আইনজীবীরা জানেন। তারা বলছেন যে এটা পসিবল। রবিবার সোমবারের মধ্যেই আমরা এটাকে প্রোসেস করতে পারব।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি ১৬ কোটি মানুষের নেতা, তার রাজনৈতিক জীবনটাই ছিল গণতন্ত্রের জন্য সংগ্রামের জীবন। লড়াই করেছেন। উড়ে এসে জুড়ে বসেননি। এবং তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সংসদীয় গণতন্ত্রের এবং দেশে বহু উন্নয়ন কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

তিনি আরও বলেন, তাকে এভাবে একটা মিথ্যা মামলায় অভিযুক্ত করে এবং এখন তার বিরুদ্ধে যে সব প্রচারণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আমরা শুধু লজ্জিত হচ্ছি না দুঃখিত হচ্ছি না, বলা যেতে পারে এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি।

গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাবসেন্স অব চেয়ারপারসন। তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন।বলে জানান মির্জা ফখরুল।

এ সময় বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib