Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

রের মাঠে হাথুরুর লঙ্কা বধ করতে মিরপুর শেরে-ই-বাংলা বিকাল ৫টায় মাঠে নামবে টিম-টাইগাররা। অন্যদিকে ত্রিদেশীয় ও টেস্ট সিরিজের সাফল্য ধরে রাখার প্রত্যয় হাথুরুর লঙ্কা শিবির।

এর আগে বিকাল সারে ৪ টায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহামুদুল্লা রিয়াদ।

ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের সাফল্যের পর টি-টোয়েন্টি সিরিজও জিততে চায় চন্ডিকা হাথরুসিংহের শীর্ষরা। অপরদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সব হারিয়ে দলে নতুনদের উপস্থিতিতে চার-ছক্কার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে ওয়ানডে ও টেস্টে ব্যর্থতার ঘায়ে মলম দিতে চাইবে টিম-টাইগাররা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মাঠে নামার আগে দু দলের পরিসংখ্যান বলছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা মোট ৭টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৫টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছে ২টিতে।

তবে দুই দলের শেষবারের মুখোমুখিতে গত বছরের এপ্রিলে মাশরাফি বিন মুর্তজার বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে ৪৫ রানে জয় পেয়েছিল টাইগার বাহিনী। সেই সুখস্মৃতি নিয়ে আজ ধারাবাহিতা ধরে রাখতে চাইবে বাংলাদেশ শিবির।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ১৯০। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ এ ইনিংসটি খেলেছে বাংলাদেশ। অন্যদিকে ২০০৭ সালে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ২৬০ রানের দলীয় সর্বোচ্চ ইনিংসটি খেলে শ্রীলঙ্কা। 

এই ফরম্যাটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ২০১৬ সালে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৭০ রান। আর একই বছর বিশাখাপত্তমে স্বাগতিক ভারতের বিপক্ষে ৮২ রানে অলআউট হয়ে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে লঙ্কা।

তরুণ নির্ভর বাংলাদেশের নেতৃত্বে আক্রমণাত্মক এক অধিনায়ক। তার নেতৃত্বগুণ এরই মধ্যে কুড়িয়েছে প্রশংসা। এবার ছোট্ট ফরম্যাটে নিজের অধিনায়কত্ব দেখানোর পালা। মাহমুদউল্লাহর হাত ধরে বিবর্ণ বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজকে রঙিন করতে পারে কিনা সেটাই দেখার।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib