Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

রেকর্ড গড়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। সৌম্য-মুশফিক-মাহমুদউল্লার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯৩ রান তোলে স্বাগতিক শিবির। টি-টোয়েন্টিতে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ব্যাট হাতে ঝড় তুলে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার। পাওয়ার প্লে’র ৬ ওভারে আসে ৭১। ১০ ওভারে ১০০।

ইনজুরি আক্রান্ত তামিম ইকবালের জায়গায় ওপেনিংয়ে নামেন অভিষিক্ত জাকির হাসান। সৌম্যর সঙ্গে তার জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৪৯। চতুর্থ ওভারের শেষ বলে জাকিরকে (১০) বোল্ড করেন দানুশকা গুনাথিলাকা।

ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি হাঁকিয়ে বিদায় নেন সৌম্য (৫১)। জীবন মেন্ডিসকে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন। তার ৩২ বলের মারকুটে ইনিংসটিতে ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার। সৌম্য-মুশফিক জুটিতে যোগ হয় ৫১।

একই ওভারে (দশম) দুর্ভাগ্যের শিকার হন আফিফ হোসেন। অভিষেক ম্যাচে রানের দেখা পাননি প্রতিভাবান এই অলরাউন্ডার। বল পায়ে লেগে নিচে পড়ার সময় ব্যাটের পেছনে লেগে যায়। ঝাঁপিয়ে পড়ে ক্যাচ লুফে নেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। দলীয় ১০০ রানেই তৃতীয় উইকেট হারায় স্বাগতিক শিবির।

বাংলাদেশ একাদশে নতুন মুখ চারজন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন জাকির হাসান, আফিফ হোসেন, আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু। বাহুর পেশীর ব্যথা পুরোপুরি সেরে ওঠায় তামিমকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। কবজির সমস্যা কাটিয়ে শঙ্কা দূর করেন মুশফিক।

আঙুলের চোটের কারণে টেস্ট সিরিজ মিস করেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরি আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে তিনি। টি-২০ সিরিজের শেষ ম্যাচে খেলা নিয়েও রয়েছে সংশয়। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ।

শ্রীলঙ্কা টিমে টি-টোয়েন্টিতে অভিষিক্ত একটি ওয়ানডে খেলা তরুণ পেসার শেহান মাদুশাঙ্কা। ২০১৩ সালের পর প্রথম টি-২০ খেলছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার জীবন মেন্ডিস।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, জাকির হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),

সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আকিলা ধনাঞ্জয়া, শেহান মাদুশাঙ্কা, ইসুরু উদানা।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib