Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

বশেষে বহু প্রতীক্ষিত মধুচন্দ্রিমার ছবি প্রকাশ করলেন নববধূ আনুশকা শর্মা। ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধার সঙ্গে সঙ্গে মিডিয়া হুমড়ি খেয়ে পড়েছে তাদের ওপর।

বিয়ের দিন থেকেই আলোচনা শুরু হয় তাদের মধুচন্দ্রিমা নিয়ে। ইনস্টগ্রামের সাম্প্রতিক পোস্টে নবদম্পতির ছবি দেখা গেলো আনুশকার প্রোফাইলে।  

বিয়ের জন্যে ইতালির তুসকানিকে বিয়ের স্থান হিসেবে নির্বাচন করেন তারা। কাজেই হানিমুনের জন্যে দুজনের রোমের মতো অসাধারণ স্থান নির্বাচন করা বিচিত্র কিছু নয়। ভক্তদের আগ্রহ মেটাতেই আনুশকা উদ্যোগ নিলেন।  

ইনস্টাগ্রামে ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন এমন- 'ইন হেভেন'। আক্ষরিক অর্থেই তাই, মধুচন্দ্রিমায় যেখানেই যাবেন স্বর্গ বলেই মনে হবে।  

ডিসেম্বরের ১১ তারিখে বিয়ে করেছেন দুই তারকা। বিয়ের ছবিও প্রকাশ করেন আনুশকা।

ভালোবাসার বন্ধনে চিরকাল মিলেমিশে বেঁচে থাকার শপথ নিয়েছেন তারা। আর খবরটি প্রকাশ করে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন। পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সব সময় থাকতে চান তারা।  

এখন মিস্টার এবং মিসেসে কোহলি মধুর সময় কাটাচ্ছেন। এরপর ফিরে আসবেন দিল্লিতে। এ মাসের ২১ তারিখে দিল্লিতে এবং ২৬ তারিখে মুম্বাইয়ে রিসেপশন হবে তাদের। মুম্বাইয়ের ওরলিতে নতুন বাড়িতে উঠবেন দুজন। তারপর সেখানেই পাতবেন সুখের সংসার।  
সূত্র : ডেকান ক্রনিকল 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib