Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

ফ্রেঞ্চ লিগ কাপের ম্যাচ খেলতে দল নিয়ে স্ট্রাসবুর্গ গেলেন পিএসজি কোচ উনাই এমেরি। এই তো সুযোগ। 

চোর নিশ্চিন্তে ঢুকে পড়ল পিএসজি কোচের বাড়িতে। টাকা-পয়সা, হাতঘড়ি এবং কিছু কাগজপত্রের পাশাপাশি পিএসজির ব্রাজিল সুপারস্টার নেইমারের দুটি জার্সিও নিয়ে গেল সেই চোর!

নেইমারের ভক্ত তালিকায় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে হলিউড তারকা—সবাই আছেন। বেচারা চোরও যে ২২২ মিলিয়ন ইউরো দামের নেইমারের এত বড় ভক্ত সেটা কে জানত?

 উনাই এমেরির প্যারিসের বাড়ি থেকে মূল্যবান জিনিপত্রের পাশাপাশি ক্লাবের দলবদল সম্পর্কিত বেশ কিছু কাগজপত্র চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ হাজার ইউরোর ক্ষতি! এর মধ্যে রয়েছে একটি রোলেক্স ঘড়ি ও দুটি শ্যানেল ব্যাগ।

জার্সি কিংবা টাকা-পয়সা এমেরির জন্য বড় চিন্তা নয়। বড় চিন্তা হলো দলবদলের কাগজপত্রগুলো নিয়ে। চোর কী কাজে এই কাগজগুলো হাতিয়েছে তা এক রহস্য বটে।

 এসব জিনিসের মাঝেই চোরের নজর পড়ে নেইমারের দুটি জার্সির দিকে। তবে জানা গেছে, পিএসজি কোচের বাড়িতে গোপন ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরার ফুটেজ দেখে চোরকে ধরার চেষ্টা করছে পুলিশ।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib