Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি প্রদান করার প্রতিবাদে বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম।

ঘেরাও প্রতিবাদের আগে, সকাল ১১ টায় দলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, পবিত্র মসজিদুল আকসাকে ঘিরে 

গড়ে ওঠা জেরুসালেম নগরীকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসেডিন্ট অন্যায়ভাবে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী ঘোষণা করে মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib