Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির দীর্ঘদিনের বন্ধু। এক যুগ ধরে জনপ্রিয় সব গান উপহার দিয়ে যাচ্ছেন দুজন।

তবে এত দিন পর্যন্ত কোনো গানে একসঙ্গে তাঁদের পাওয়া যায়নি। ভক্তদের সেই আক্ষেপ এবার ঘুচল। ‘চলো না’ শিরোনামের একটি গানে ফুয়াদের সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন হাবিব। সুরও হাবিবের। কথা লিখেছেন আসিফ ইকবাল। তিনিও এই প্রথম হাবিবের সঙ্গে কাজ করলেন। 

২৬ ও ২৭ ডিসেম্বর শ্রীলঙ্কায় গানটির ভিডিও নির্মাণ করবেন তানিম রহমান অংশু। এতে হাবিবের সঙ্গে মডেল হবেন শার্লিনা হোসেন। 

ফুয়াদ বলেন, ‘আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন হাবিব। গান নিয়ে আমাদের কত আলাপ, কত আইডিয়া শেয়ারিং! অথচ কখনো একসঙ্গে কাজ করা হয়নি। গানচিল মিউজিকের উদ্যোগে এবার সেটা হলো। ’

আসিফ ইকবাল বলেন, ‘হাবিব ও ফুয়াদ দুজনই আমার খুব পছন্দের মিউজিশিয়ান। দুজনকে এক করতেই পরিকল্পনাটি করি। 

গানটি খুব ভালো হয়েছে। এখন ভিডিওর জন্য অপেক্ষা। নতুন বছরের শুরুতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে। ’

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib