Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নায়িকা পরীমণির। জানুয়ারিতেই শুরু তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবির কাজ।

ছবির নাম চূড়ান্ত না হলেও নায়ক হিসেবে জায়েদ খান ও পরিচালক হিসেবে মালেক আফসারীকে চেয়েছেন তিনি। ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবিতে জায়েদ খানের নায়িকা পরী। নিজের প্রযোজিত প্রথম ছবিতেও এই নায়ক ও পরিচালকের ওপর আস্থা রাখতে চান। 

পরী বলেন, “কেন প্রযোজনায় আসছি তার কারণ এখনই বলতে চাই না। আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের নাম নিয়ে ভাবছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ বা আমার নামের আদ্যক্ষর নিয়ে ‘পিএম প্রডাকশন্স’ও হতে পারে। ছবির বাকি তথ্য পরে জানাব। ”

মুঠোফোনে মালেক আফসারী বলেন, ‘পরী সময়ের সেরা অভিনেত্রী। তিনি প্রযোজনায় আসছেন, এটা খুশির খবর।

আমাকে পরিচালক হিসেবে পছন্দ করায় তাঁকে ধন্যবাদ। ঢাকার বাইরে ঘুরতে এসেছিলাম, শিগগির ফিরতে হবে। দ্রুত গল্প লেখার কাজ শেষ করতে হবে। 

পরী চান জানুয়ারিতেই ছবির কাজ শুরু হোক। আর এ বছরের মতো আগামী বছর ডিসেম্বরেই মুক্তি পাক ছবিটি। ’

-kalerkantho

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib