ফুটবল বিশ্বে কারিশমা দেখানো দেশ ব্রাজিল। ব্রাজিলীয় ফুটবল বিখ্যাত হয়ে আছে দৃষ্টিনন্দন কারিকুরি দিয়ে। বল নিয়ে তাদের কারিশমা দেখলে চোখ জুড়ে থাকে সেসব কৌশলে।
সম্প্রতি ব্রাজিলের ঘরোয়া একটি টুর্নামেন্টে এর উল্টো টাও দেখা গেল। যা কিনা রীতিমতো অবাক করার মতো বিষয়। ওই ম্যাচে কৌশল আর গোলের চেয়ে সংখ্যার আধিক্যে ছিল শুধুই বিশৃঙ্খলা, লাল কার্ড আর মারামারি! এক ম্যাচেই মাঠের দায়িত্ব পালন করা রেফারিকে হাতে তুলে নিতে হয়েছে ১০টি লাল কার্ড আর ৮টি হলুদ কার্ড। যা কিনা বিশ্ব ফুটবলের প্রাণ ব্রাজিলের সঙ্গে একেবারেই যায় না।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাহিয়া স্টেট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল ভিটোরিয়া ও বাহিয়া। এই ম্যাচের প্রথমার্ধেই ছিল ভয়ঙ্কর রকমের সব উত্তেজনা। ম্যাচে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৬টি হলুদ কার্ড উঠাতে হয় রেফারিকে। আর ম্যাচের দ্বিতীয়ার্ধে ১টি গোলের পর এই অবস্থা দাঁড়ায় আরো ভয়নক অবস্থানে।
বাহিয়া পেনাল্টি থেকে গোল করার পর ভিটোরিয়া সমর্থকদের সামনে উসকানিমূলক ভঙ্গিতে নাচতে থাকেন ফরোয়ার্ড ভিনিসিয়াস। তারপরেই শুরু হয় কিল, ঘুষি আর মারামারি। অবস্থা বেগতিক দেখে খেলা বন্ধ রাখা হয় ১৬ মিনিট। রেফারি উপায় না দেখে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান ৮ জনকে!
ফুটবলের নিয়ম অনুসারে যেহেতু সর্বনিম্ন ৭ জন ফুটবলার প্রয়োজন তাই নিরুপায় হয়ে ম্যাচ পরিত্যক্ত করেন রেফারি।
এদের মধ্যে বাহিয়ারই ছিলেন ৫ জন। এরপর ম্যাচ আরো কিছুক্ষণ চলেছিল। ১১ মিনিট পর ভিটোরিয়ার আরো দুজন মাঠ ছাড়া হলে খেলা হয়ে যায় পরিত্যক্ত। এটা বলতে হবে ফুটবলের জন্য একটা ভয়াবহ ম্যাচ। তাও আবার ব্রাজিলের মতো দেশে।



No comments:
Post a Comment