Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]


কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার সংলগ্ন জগমোহনপুর এলাকায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার আমলি আদালতে (চৌদ্দগ্রাম) এ মামলার বিচারকার্যের দিন ধার্য করা হয়েছে।

জানা গেছে, এ মামলায় গত ২ জানুয়ারি খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপরে গ্রেপ্তারি পরোয়ানাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠায় কুমিল্লার কোর্ট পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জি।

আজ সোমবার গুলশান থানা-পুলিশ সেই মামলায় বিএনপির চেয়ারপারসনকে গ্রেপ্তার দেখিয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. কাইমুল হক।

এ ব্যাপারে কুমিল্লার কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি বলেছেন, ‘আদালতের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো হয়। বিষয়টি এখন ঢাকার এখতিয়ারে। আমাদের এখানে কিছু নেই।’

উল্লেখ্য, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় আসামাত্র দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে।

 এতে ঘটনাস্থলে সাতজন ও হাসপাতালে নেওয়ার দুদিন পর আরও একজনসহ মোট আটজন মারা যান ও ২৭ জন আহত হন। পরে এ ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

-কালের কণ্ঠ

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib