Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ধারাবাহিক অনু্প্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে ২৭১ কি. মি. কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদে মামুনুর রশীদ কিরণে ( নোয়াখালী-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ –মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের সীমান্ত এলাকায় শাহপরীদ্বীপ হতে ২৭১ কি. মি. রিং রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে- যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

মাদকের কারণে ১ লাখ ৩২ হাজার ৮৮৩ জন আসামী

আবুল কালাম আজাদের (জামালপুর-১)তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযোনে ১ লাখ ৬ হাজার ৫৩৬টি মামলার বিপরীতে ১ লাখ ৩২ হাজার ৮৮৩ জনকে আসামী করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তার নির্দেশ অনুযায়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙখলা প্রয়োগকারী সংস্থা কর্তৃক মাদক অপরাধ নিয়ন্ত্রনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসময় তিনি মাদবদ্রব্য নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক জেলা প্রশাসনের সহায়তায় ২০১৬-১৭ অর্থ বছরে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার ৯৯১ টা মামলায় ৬ হাজার ৪৪ জন মাদক ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

তিনি বলেন, ইয়াবা পাচার রোধে টেকনাফ অঞ্চলের জন্য সকল বাহিনীর সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টেকনাফে একটি স্পেশাল জোন করার প্রস্তাব সরকারের বিবেচনাধীন আছে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib