Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

তালী ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে আবুধাবির উদ্দেশে রোম ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারলাইন্সের একটি বিমান রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে আবুধাবীর উদ্দেশে যাত্রা করে।

ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

দেশে ফেরার পথে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে একদিনের যাত্রাবিরতি করবেন। শুক্রবার সকাল ৮টায় তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন ।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ৪১তম পরিচালনা পর্ষদের অধিবেশনে যোগ দিতে রোববার রোম পৌঁছেন।

শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে পোপের সঙ্গে বৈঠক করতে হলি সি (ভ্যাটিকান সিটি) সফর করেন।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib