Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

ঞ্চে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আর দর্শক সারিতে বসে তার নাচ দেখবেন ওয়ানডে কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। আগামী শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মাশরাফির জন্মস্থান নড়াইলের বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট, যার নাম ‘কনসার্ট ফর দ্য হেল্পলেস’।

সেই কনসার্টে নাচবেন অপু বিশ্বাস। যার জন্য এই নায়িকা এরই মধ্যে প্রস্তুতিও নিচ্ছেন। বুধবার মগবাজারের একটি স্টুডিওতে নাচের মহড়ায় অংশ নিয়েছেন তিনি। অপুর নাচের কোরিওগ্রাফি করছেন মাইকেল বাবু।



কনসার্ট প্রসঙ্গে অপু বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। বিপিএল খেলার পর মাশরাফি ভাই এসব মানুষদের জন্য একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘ভাবতে ভালো লাগছে এমন সুন্দর একটি আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পারছি। তাছাড়া ওই অঞ্চলের মানুষদের খুব কাছ থেকে দেখতে পারবো। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।’

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর আয়োজনে ‘কনসার্ট ফোর দ্য হেল্পলেস’ অপু ছাড়াও কনসার্টে অংশ নেবেন চিত্রনায়ক আসিফ ইমরোজ, তানভীর তনু। গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, মাকসুদ ও তার ঢাকা ব্যান্ড, ইমরান প্রমুখ।

উল্লেখ্য, চিত্রনায়ক শাকিব খান-অপু বিশ্বাস জুটির সংসারের আনুষ্ঠানিক ইতি ঘটবে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)। তাদের এক করতে অনেক সহশিল্পী-শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এসেছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনও সমঝোতা বৈঠকের আয়োজন করেছিল কিন্তু কোন কিছুই কাজে আসেনি। অবশেষে এই দম্পতির আনুষ্ঠানিক অবসান হবে বৃহস্পতিবার। ২২ ফেব্রুয়ারি তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটছে। যদিও শাকিবের দেয়া তালাক এরইমধ্যে মেনে নিয়েছেন অপু।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib