Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

ঢাকা: রাত ১০টার একটু পর। কামাল সাহেবের (ছদ্ম নাম) ক্লাইন্ট বসে আছে সুদূর জার্মানে। একটি মেইলের অপেক্ষায়। সব কিছু ঠিকঠাক। কিন্তু বাধ সাধল ইন্টারনেট। এরপর চেষ্টার পর চেষ্টা কিন্তু কাজ হলো না।

এরপর তিনি বিডি২৪লাইভ এর অফিসে ফোন করে জানতে চাইলেন এটাকি তার এলকার সমস্যা নাকি সারা বাংলাদেশেই সমস্য । এসময় বিডি২৪লাইভ এর স্টাফগণও কাজ করতে সমস্যা হয়। পরে খোঁজ নিয়ে জানা গেছে রাত ১০টা থেকে সাড়ে ১০টা প্রর্যন্ত বিটিআরসি একটি মহরা দিয়েছে ইন্টারনেট ধীরগতির।

বর্তমান সময়ে ইন্টারনেটের প্রয়োজন কতটুকু তা হয়ত এই মহড়ার মাধ্যমে আরেকটু ভালই অনুধাবন করতে পেরেছে মানুষ। তবে যে উদ্দেশ্যে এই কার্যক্রম তা কতটুকু আশার মুখ দেখবে তাই দেখার বিষয়।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষা চলাকালীন ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি রাখার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে একটি নির্দেশনা ইন্টারনেট সেবা–সংক্রান্ত সব প্রতিষ্ঠানকে পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টায় বিটিআরসি ৫টি মোবাইল ফোন অপারেটরকে ই-মেইল করে আধা ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দেয়। কিন্তু ইন্টারনেট তো আর চাইলেই মুহূর্তের মধ্যে বন্ধ করা যায় না। ফলে বন্ধ করার প্রক্রিয়া শুরু করে কিছু বন্ধ করলেও সব বন্ধ হওয়ার আগেই নির্ধারিত আধা ঘণ্টা সময় পার হয়ে যায়। এরপর আবার অপারেটররা যেগুলো বন্ধ করেছিল তা আবার সচল করে দেয়।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib