Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

রাস্তা তৈরি করতে বালুর সঙ্গে যেসব জিনিষ ব্যবহার করে মিরপুরের উইকেট তেমনই। এমন উইকেট আমরা শ্রীলংকার রাস্তায় দেখে অভ্যস্ত। 

এভাবেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটকে শ্রীলংকার রাস্তার সঙ্গে তুলনা করেছেন শ্রীলংকান ক্রিকেটার রোশেন সিলভা।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলংকান এই ক্রিকেটার বলেন, ১১২ রানে এগিয়ে থেকে শুক্রবার দ্বিতীয় ইনিংসেব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২০০রান তুলেছে শ্রীলংকা। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে লংকানদের লিড ৩১২ রান। 

রোববার আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাটিং করবে তারা।এমনটি জানিয়ে রোশেন বলেন, আমরা ইতিমধ্যে তিনশ রানেরবেশি লিড পেয়েছি। আমাদের টার্গেট আরও অনেক রান করার।

মিরপুরের এমন উইকেটে চতুর্থ ইনিংসে তিনশো রান করা কঠিন। আমার মনে হয় না এত রান হবে। ঢাকা টেস্টের উইকেট নিয়ে রোশেন আরও বলেন, আমরা জানি তারা কেন এমন উইকেট দিয়েছে। তবে আমাদেরও ভালো মানের স্পিনার আছে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib