Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে ও খবর নিতে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সেখানে মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলের বহরটি কক্সবাজার বিমানবন্দর থেকে পর্যটন এলাকার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রাওনা দেয়।

এদিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বিকাল ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

প্রায় এক দশক পর প্রথম ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এ সফরে আসছেন। এর আগে ২০০৮ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকায় এসেছিলেন।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib