Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে গতকাল বিচারকের দেওয়া রায় হুবহু মিলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রায়ের পরদিন শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন

রিজভী বলেন, 'খালেদা জিয়ার জেল হবে, তাকে কারাগারে যেতে হবে এমন কথা সরকারের মন্ত্রী-এমপি ও সরকারদলীয় নেতারা বিগত ২ বছর ধরেই বলে আসছেন। বৃহস্পতিবার রায় ঘোষণার পরও দেখা গেছে সরকারের মন্ত্রীদের দেওয়া বক্তব্যের সঙ্গে আদালতের রায়ের হুবহু মিল রয়েছে।'

রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে মন্তব্য বিএনপির এই নেতা বলেন,‘মিথ্যা সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় বইছে দেশ-বিদেশে। 

বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের সাধারণ মানুষ খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে ঘৃণাভরে তা প্রত্যাখান করেছে।’ 

খালেদা জিয়াকে জেলখানায় সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে পারছি না। আপনাদের (উপস্থিত সাংবাদিকদের) মাধ্যমে শুধু জানতে চাই- বিএনপি চেয়ারপারসন, আমাদের প্রিয়নেত্রী কেমন আছেন?’

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা ও যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib