Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে শিগগির দেশে ফিরিয়ে আনা হবে।

আজ শুক্রবার মাদারীপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন নৌমন্ত্রী। মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইন্ডিয়ান হাইকমিশনের অর্থায়নে নতুন ভবন উদ্বোধন করেন নৌমন্ত্রী। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার রায়ের কপি নিয়ে প্রশ্ন করা হলে নৌমন্ত্রী বলেন, 'আদালতের সিদ্ধান্তের ওপর কারো হাত নেই। রায়ের কপি পেতে কেন দেরি হচ্ছে এ বিষয়ে আদালত বলতে পারেন। সরকারের কোনো সুযোগ নেই রায়ের কপি নিয়ে বিলম্ব করার। এ নিয়ে বিএনপি নেতারা সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা- এটা সম্পূর্ণ নির্ভর করবে আদালত ও নির্বাচন কমিশনের ওপর। এ ক্ষেত্রে সরকারের কিছুই করার নেই। বর্তমান সরকার সব দলকে সঙ্গে নিয়েই নির্বাচন করতে চায়। তবে, ২০১৪ সালে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেটার খেসারত দিচ্ছে বিএনপি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান প্রমুখ।

এর আগে নৌমন্ত্রী আগুনে পুড়ে যাওয়া হায়দার কাজী জুট মিল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতার আশ্বাসের পাশাপাশি মিলটি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib