বিএনপির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ মামলার রায় ঘোষণার একদিন আগেই জাতীয় ঐক্যের বার্তা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন এই মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সদস্য শামসুদ্দিন দিদার বিডি২৪লাইভকে এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, খালেদা জিয়া গণমাধ্যমের সামনে এসে তার বিরুদ্ধে যে দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে এটা তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন। সূত্র এও জানান, বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে আরেকবার দলটির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া। যদি এ মামলার রায়ে তাকে জেলে যেতে হয় তাহলে দল কিভাবে পরিচালনা হবে এবং পরবর্তী সময়ে বিএনপির কর্মসূচি কি হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা যায়।
জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্যের খসড়া করেন। পরে অবশ্য তা নিয়ে দলটি আরো কয়েক জন নেতার মতামত নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সূত্র মতে, গত মঙ্গলবার রাতেই ওই খসড়া চূড়ান্ত করা হয়েছে।
দলীয় নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে, বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ধরার পাশাপাশি জাতির বাকি ৩৬টি মামলার প্রোপট নিয়েও কথা বলবেন বিএনপি চেয়ারপারসন। সঙ্গে দেশের জনগণের কাছে তুলে ধরবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ান ইলেভেনে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে। এগুলোসহ আ’লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সঙ্গে বিরোধী দলের মামলার বিশ্লেষণ উঠে আসতেও পারে এ সংবাদ সম্মেলনে।
সূত্র এও জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রায়ের ফলাফল নেতিবাচক ধরে নিয়েই বিএনপির ভবিষ্যত পরিকল্পনা করছেন। এ জন্যই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চান তিনি।
জরুরি ডাকা এ সংবাদ সম্মেলনে দলটির নেতা-কর্মীর উদ্দেশ্যেও বিশেষ বার্তা আসতে পারে বলে জানা গেছে। দলের মধ্যে যাতে কেউ যেন কোনোভাবে ফাটল না ধরাতে পারে সেই ব্যাপারেও একটি দিক নির্দেশনা দিতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানিয়েছেন, এই সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দলীয় নেতাকর্মী, দেশবাসী, বিচারক, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসন এবং সরকারের উদ্দেশে বক্তব্য রাখবেন। গণতন্ত্র ফেরাতে সর্বদরীয় জাতীয় ঐক্য গঠনে সবচেয়ে বেশী গুরুত্ব দেবেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। এ মামলার অন্যতম আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এ মামলার রায় ঘোষণার মাত্র একদিন আগে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন।



No comments:
Post a Comment