Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। বলেন, ‘যতটা ভারতকে ভালোবাসি ততটাই আমি পাকিস্তানকে ভালোবাসি।’ আইয়ার যখন এই মন্তব্য করেছেন তখন জঙ্গি হানায় রক্তাক্ত কাশ্মীর।

জঙ্গিদের গুলিতে মারা গেছেন পাঁচ ভারতীয় সেনা জওয়ান। এদিনও সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলায় মারা গেছেন দুই নিরাপত্তা কর্মী। বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন আইয়ারের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।

এক অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের করাচি আসেন কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। সেখানে এসে তিনি দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু করার উপর জোর দেন।

বলেন, ভারত পাকিস্তানের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে তা একমাত্র বাধাহীন আলোচনার মাধ্যমেই সমাধানের পথে যেতে পারে। এখানে তিনি ভারতের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ করে বসেন। বলেন, দ্বিপাক্ষিক স্তরে সমস্যা সমাধানের পথ নিয়েছে পাকিস্তান কিন্তু ভারত দ্বিপাক্ষিক আলোচনায় বসতে রাজি নয়।

এরপরেই তিনি বলেন, ‘আমি পাকিস্তানকে ভালোবাসি কেননা আমি দেশকে ভালোবাসি। ভারতকেও প্রতিবেশীদের ভালোবাসতে হবে।’ ভারত-পাকিস্তান আলোচনায় বসলে তার এজেন্ডা কি হবে? প্রশ্ন করা হলে আইয়ার বলেন, অবশ্যই কাশ্মীর ও সন্ত্রাস। এই দুটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে।

তবে আইয়ারের ‘পাকিস্তানকে ভালোবাসি’ মন্তব্যের সমালোচনা করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। একদিকে কাশ্মীর জ্বলছে অন্যদিকে কংগ্রেস নেতা পাকিস্তানকে ভালোবাসেন বলে মন্তব্য করছেন।

কারোর কারোর মতে  পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতকে অপমান করেছেন আইয়ার। এই প্রথম নয় এর আগে আইয়ারের নানা মন্তব্য ভারত জুড়ে সমালোচনার ঝড় তুলেছিল। প্রধানমন্ত্রী মোদীকে ‘নীচ’ বলায় কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছিল তাকে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib