আদালতের উদ্দেশ্যে সকাল ১০টায় তাঁর গুলশানের বাসভবন থেকে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামীকাল ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
এর একদিন আগেই বুধবার (৭ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ সময় তিনি বলেছেন, দেশের বিচার বিভাগকে প্রহসনে পরিণত করা হয়েছে। হামলা-মামলা দিয়ে প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করা যাবে না। গণতন্ত্র রক্ষায় দেশের মানুষ জেগে উঠবেই।
রায় নিয়ে সারাদেশে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশের ২৭ টি জেলায় ৬৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া ২০টি জেলায় আরও ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।



No comments:
Post a Comment