শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মাহমুদউল্লাহই অধিনায়ক থাকছেন।
এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট অপারেশন্স কমিটি বসে সম্ভাব্য অধিনায়ক কাকে করা যায়, তা নিয়ে আলোচনা করে বোর্ড সভাপতির কাছে একটি সুপারিশ প্রেরণ করেন।
দুবাইতে আইসিসির নির্বাহী সভায় যোগদান শেষে সোমবার পড়ন্ত বিকেলে রাজধানীতে ফেরার পর আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক মনোনীত করেন। সেটাও আধঘন্টারও কম সময়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা আকারে চলে এসেছে।
এছাড়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাঁ-হাতি স্পিনারশূন্য হয়ে পড়া স্কোয়াডে বাঁ-হাতি স্পিনার হিসেবে শেষ মুহূর্তে দলে নেয়া হয়েছে নাজমুল ইসলাম অপুকে।



No comments:
Post a Comment