ঘরের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও ভরাডুবি। দলের টানা বিপর্যস্ত পারফরম্যান্সের কারণ খুঁজছে বিসিবি। পর্যালোচনার খুব বেশি সময়ও পাচ্ছে না। সামনের মাসেই লঙ্কানদের মাটিতে টি-টোয়েন্টির ত্রিদেশীয় লড়াই। ঘুরে দাঁড়াতে সেখানে মাশরাফিকে পেতে চায় বোর্ড।
দলের বিবর্ণ অবস্থা পর্যালোচনায় মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ধানমণ্ডিকার্যালয়ে অফিসে জরুরি বৈঠক ডেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে জরুরী বৈঠকে বসেছিলেন তিনি।
‘শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও আমি মাশরাফিকে চেয়েছিলাম। সে টি-টোয়েন্টি নয়, টেস্টে ফিরতে চায় বলে জানায়। আমি তো আর জোর করতে পারি না। সামনে নিধাস ট্রফি। আমরা তাকে টি-টোয়েন্টিতে ফেরাতে চাই।’
মাশরাফি ফিরবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে দলের বিবর্ণ মুহূর্তে দেশের ক্রিকেটের পরীক্ষিত নেতা ও পারফরমারকে যে বেশি করেই দরকার টাইগার দলের, সেটিই বোঝাতে চাইলেন নাজমুল হাসান।



No comments:
Post a Comment