শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের হাত থেকে মুশফিকুর রহীমের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার বন্ধু আব্দুল্লাহিল মামুন নিলয়।
মামুন নিলয় বলেন, ‘মুশফিকের সিরিজ চলাকালীন ব্যস্ততার কারণে সে থাকতে পারেনি। তার হয়ে আমাকে সম্মাননা গ্রহণ করতে হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘মুশফিককে সম্মাননা দিতে পেরে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।
এদিকে সম্মাননা দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন "আমরাই জাহাঙ্গীরনগর" নামে একটি গ্রুপে লিখেছেন, ‘আমি সত্যিই গর্বিত এবং সম্মানিত বোধ করছি। দুঃখিত যে, আমি নিজে থাকতে পারিনি।’
মুশফিকুর রহীম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ৩৬ ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে বিভাগটিতে এমফিল পর্যায়ের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছেন ক্রিকেটের সাবেক এ টেস্ট অধিনায়ক।



No comments:
Post a Comment