তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সকল খাতে উন্নয়নের জোয়ার বইছে, তা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা জরুরী।
রেলমন্ত্রী বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে অগ্রগতি এবং অতীতের উন্নয়ন বঞ্চিত থাকার যে ইতিহাস সব কিছুই জানা দরকার।
বাংলাদেশ রেলওয়ে এদেশের একটি প্রচীন পরিবহন ব্যবস্থা উল্লেখ করে মুজিবুল হক বলেন, এই পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই নজর দিয়েছে।
তিনি বলেন, অপরদিকে বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন এদেশের শত শত রেল স্টেশন বন্ধ করে রেললাইন বিক্রি করে দিয়েছিলো। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যামে হাজার হাজার কর্মচারিকে চাকরিচ্যুত করেছে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই রেলওয়ে সেক্টরকে ধ্বংসের হাত থেকে বাচিয়েছে। বর্তমান সরকার রেলওয়েকে হাজার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়ে উন্নয়নের রোল মডেল তৈরি করেছে। এখন দেশের মানুষ রেলওয়েকে একমাত্র নিরাপদ বাহন হিসেবে বেছে নিচ্ছে।
অনুষ্ঠান শেষে রেলমন্ত্রী মো. মুজিবুল হক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম এ বি এম মহিউদ্দীন চৌধুরীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার চশমাহিলের বাসভবনে যান।



No comments:
Post a Comment