Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

দুদিন পর সারা বিশ্বের দৃষ্টি থাকবে সান্তিয়াগো বার্নাব্যুতে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথে মুখোমুখি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

শনিবারের এই ম্যাচে কেবল দুটি চিরপ্রতিদ্বন্দ্বী দলই নয়; মুখোমুখি হবেন সময়ের সেরা দুই ফুটবল সুপারস্টার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনও পর্যন্ত এল ক্ল্যাসিকোতে দুজনের খেলা নিশ্চিত। এই দুজনই নির্ধারণ করে দেবেন জয়-পরাজয়।  

বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ যেই জিতুক না কেন, লড়াইয়ে পাদপ্রদীপের আলো যে সময়ের সেরা দুই ফুটবলারের উপরেই থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তাই ম্যাচের আগে এল ক্লাসিকোর ইতিহাসে মেসি-রোনালদোর পারফরম্যানস নিয়ে একটু বিশ্লেষণ করা যাক।

প্রথমেই নজর দেওয়া যাক জয়-পরাজয়ের হিসেবে। এই হিসেবে রোনালদোর থেকে অনেক এগিয়ে আছেন মেসি এবং তার বার্সেলোনা।  মেসির অংশগ্রহণে রিয়ালের বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচের ১৬টিতে জয় পেয়েছে বার্সেলোনা। হারতে হয়েছে ১২ ম্যাচে; ড্র ৮টি।

অন্যদিকে বার্সেলোনার বিপক্ষে ২৮ ম্যাচে রোনালদোর জয় মাত্র ৮টি। পরাজয় ১৩ ম্যাচে; ড্র ৭টি।
এল ক্ল্যাসিকোতে গোলের দিক দিয়েও রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ২৪ গোল করেছেন মেসি। 

আর  ২০০৯ সালে রিয়ালে নাম লেখানো রোনালদো বার্সেলোনার বিপক্ষে এখন পর্যন্ত ২৮ ম্যাচে করেছেন ১৭ গোল। গোল করানোর দিক দিয়ে অনেক পিছিয়ে রোনালদো। মেসি যেখানে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি সেখানে পর্তুগিজ তারকা মাত্র একটি।

এবার দুই তারকার সাম্প্রতিক পারফর্মেনেসে নজর দেওয়া যাক। মেসি যখন দুর্দান্ত ফর্মে আছেন, গোল করে যাচ্ছেন একের পর এক; তখন লা লিগায় গোলখরা চলছে 'ফিফা দ্য বেস্ট' এবং 'ব্যালন ডি'অর' জেতা রোনালদোর।

 রিয়ালের বিপক্ষে গত চার ম্যাচে ৩টি গোল করেছেন মেসি। আর ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বার্সেলোনার বিপক্ষে ৪ ম্যাচে ২টি গোল করেছেন রোনালদো।

উত্তেজনাকর এল ক্ল্যাসিকোর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে কাতালান ক্লাবটি।

 ১৬ ম্যাচে আরনেস্তো ভালভেরদের দলের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলা রিয়াল ৩১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। শনিবারের ম্যাচে বার্সেলোনার কাছে হারলেই লা লিগা থেকে জিনেদিন জিদানের দলের বিদায়ের ক্ষণ গননা শুরু হয়ে যাবে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib