Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

ওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন নয়, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন। তিনি বলেন, আগামী বছর ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমরা সরকারে আছি। জনগণ না চাইলে থাকব না। এ নির্বাচন শুধু এমপি বা মন্ত্রী হওয়ার নির্বাচন নয়। এ নির্বাচন হলো অস্তিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন। ’
নাসিম বলেন, ‘আমরা চাই দেশের মানুষ আর যেন স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ক্ষমতায় না নিয়ে আসে। তারা ক্ষমতায় এলে দেশকে আবারো অন্ধকারের দিকে নিয়ে যাবে।

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংগঠনের সভাপতি ডা. ইকবাল আর্সনালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে ধরে রাখতে হলে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। কারণ আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ, অন্যকোন দল নয়।

তিনি বলেন, বিএনপি হলো পাকিস্তানের প্রেতাত্মাদের দল। তারা এখনও পাকিস্তানী চিন্তা-চেতনায় বিশ্বাস করে। পাকিস্তান এখনো তাদের অভিভাবক।

নাসিম বলেন, বিএনপি নির্বাচিত হলে দেশকে আবারো পাকিস্তানের ভাবধারায় নিয়ে যাবে, স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানাবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবে।

আদালতে ন্যায় বিচার পাবেন না বলে খালেদা জিয়ার করা অভিযোগের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ন্যায় বিচারের কথা আপনার মুখে শোভা পায় না। কারণ বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের যে শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছিল তার কোন মামলারই বিচার হয় নি।

একুশে আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল সেই মামলার তদন্ত পর্যন্ত তৎকালীন বিএনপি সরকার করে নি।

এ বিষয়ে তিনি আরো বলেন, সংসদে দাঁড়িয়ে বিএনপির নেতারা আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিয়ে নানা রসাত্মক বক্তব্য দিয়েছিল । সেদিন ন্যায় বিচার কোথায় ছিল?

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কারচুপির আশংকার জবাবে নাসিম বলেন, বিএনপি হারলেও বলে নির্বাচনে কারচুপি হয়েছে, আর জিতলেও বলে কারচুপি হয়েছে। তাদের কারচুপি রোগ হয়েছে। দ্রুত তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib