Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

রংপুর বিভাগের হয়ে খেলা জাতীয় দলের এই অল-রাউন্ডারকে থামানো যেন অসম্ভব হয়ে পড়েছে বরিশাল বিভাগের বোলারদের কাছে। তার সঙ্গী আরিফুল হক ফিরে গেছেন দেড়শ রান করে।

কিন্তু নাসিরের যেন আউট হওয়ার নামগন্ধ নেই। দুজনের বিশাল জুটিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে রংপুর। সেই সঙ্গে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি থেকে ৩০ রান দূরে নাসির।

আগের দিন ১৬৪ বলে তিন অঙ্ক ছোঁয়া নাসির আজ শুক্রবার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে পৌঁছান ৩৫১ বলে। 

জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে আগের সেরা ২০১ ছাড়িয়ে ২৯ চার ৩ ছক্কায় নাসির অপরাজিত ২৭০ রানে। রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ৫৭০ রান। নাসিরের সঙ্গী ধীমান ঘোষ খেলছেন ৫ রানে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে রংপুর। সারা দিনে বরিশালের বোলাররা নিয়েছেন কেবল একটি উইকেট।

ক্যারিয়ার সেরা ১১৫ ছাড়িয়ে ২৯০ বলে ১০ চার, ২ ছক্কায় ১৬২ রান করে ফিরেছেন আরিফুল।  বিপিএলে দারুণ পারফর্ম করা এই ব্যাটসম্যানের উইকেট হারিয়ে তৃতীয় দিনে ৩০৬ রান যোগ করেছে রংপুর। প্রথম ইনিংসে বরিশালকে ৩৩৫ রানে গুটিয়ে দেওয়া রংপুর এগিয়ে রয়েছে ২৩৫ রানে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib