এতে কণ্ঠ দেন আবরার রহমান সিয়াম। এরপর ম্যাশকে নিয়ে আরো দুটি গান হয়। একটিতে কণ্ঠ দেন চট্টগ্রামের শিল্পী মুহিবুল আরিফ, অন্যটি করেন ঢাকার খুদে শিল্পী আরিফ।
সদ্য রংপুর রাইডার্সকে বিপিএল জেতানো ‘নড়াইল এক্সপ্রেস’কে নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘শত কোটি প্রাণের মাশরাফি’।
কণ্ঠ দিয়েছেন সালমান সাঈফ। সংগীতায়োজনে এন জে নয়ন। গানটির মাঝে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি পাঠ করেছেন মুজাহিদুল ইসলাম শিববীর।
গানটির গীতিকারও তিনি। প্রকাশ করা হয়েছে বিডিক্রিকটাইমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। মুজাহিদুল ইসলাম শিববীর বলেন, ‘আমি কবিতা পাঠ করি।
এবার বিজয় দিবসে নতুন কিছু করতে গিয়ে মাশরাফি ভাইকে নিয়ে পরিকল্পনাটি মাথায় আসে। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই কাজটি করা। ’



No comments:
Post a Comment