প্রিয় কবিতা
দীর্ঘদিন পর নতুন দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন তপন চৌধুরী। ‘প্রিয় কবিতা’ শিরোনামের গানটির কথা লিখেছেন জাহিদ আকবর।
সুর ও সংগীতায়োজনে সুজন আরিফ। গানটির প্রথম লাইন—‘চোখ মেলে যেদিকে তাকাই প্রাণ জুড়িয়ে যায়।
’ আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ প্রচারিত হবে গানটি। তপন চৌধুরী বলেন, ‘চমৎকার একটি গান হয়েছে। গাইতে গিয়ে ভালো লেগেছে। আমার বিশ্বাস, যাঁরা শুনবেন তাঁদেরও ভালো লাগবে। ’
আমার বাংলাদেশ
ফুয়াদ আল মুক্তাদিরের সুর-সংগীতে মালার ‘আমার বাংলাদেশ’। কথা শাহান কবন্ধ। ভিডিও নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল।
গায়িকা বলেন, ‘প্রথমবারের মতো দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছি। দুনিয়ার অনেক দেশ ঘুরেছি, কিন্তু আমার দেশের মতো এত সৌন্দর্য আর ভালো লাগা কোথাও খুঁজে পাইনি। গানের মধ্যে এ বিষয়টিই আমরা ফুটিয়ে তুলেছি।
’ ভিডিওটি প্রকাশ পেয়েছে ঈগল মিউজিক ভিডিও স্টেশনে। শোনা যাচ্ছে জিপি মিউজিক, রবি ইয়ন্ডার মিউজিক, বাংলালিংক ভাইব প্রভৃতি অ্যাপে।
আমার দেশ
ইবরার টিপু, এফ ও সুমন আর সালমার গান ‘আমার দেশ’। কথা ও সুর জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজনে প্রত্যয় খান। গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছে জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল।
শোনা যাচ্ছে জিপি মিউজিকসহ একাধিক অ্যাপে। ইববার টিপু বলেন, ‘গানটির মধ্যে মূলত দেশপ্রেমের কথা বলা হয়েছে। সুর-সংগীত ও গায়কিতে নতুনত্ব পাবেন শ্রোতারা। কিছুদিন পর অফিশিয়াল ভিডিও প্রকাশ করা হবে। ’
দেশপ্রেম
বিজয় দিবস সামনে রেখে কয়েক দিন আগেই সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় সাত শিল্পীর ‘দেশপ্রেম’। কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, মিলন, সাফায়েত, অয়ন চাকলাদার, রেজওয়ান শেখ, ইভান ইভু ও স্নেহাশীষ ঘোষ।
কথা ও সুর স্নেহাশীষ ঘোষ। সংগীতায়োজনে রেজওয়ান শেখ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। বিনা পারিশ্রমিকেই গানটি করেছেন বলে জানান শিল্পীরা। একাধিক অ্যাপেও শোনা যাচ্ছে গানটি।
-kalerkantho.com



No comments:
Post a Comment