Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি প্রত্যাহারে নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র এই ভেটো দেয়।

এর আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি প্রত্যাহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জেরুজালেম সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব প্রনয়ণ করে। এতে জেরুজালেমের অবস্থানের যে কোনো ধরনের পরিবর্তনের বৈধতা নেই এবং তার পূর্বের অবস্থান সংরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়।

সোমবার সেই খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদের বৈঠকের উত্থাপিত হলে তাতে যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করে। এরফলে প্রমাণিত হলো বিশ্বব্যাপী বিক্ষোভ-নিন্দা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা একতরফাভাবেই ইসরাইলের পক্ষ নিয়েছে।

সম্প্রতি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রেক্ষিতে নিরাপত্তা এই খসড়া প্রস্তাব প্রণয়ণ করেছিল। এর আগে শনিবার মিশর এই খসড়া প্রস্তাব উপস্থাপন করেছিল।

আন্তর্জাতিক মতামত উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে জেরুজালেমকে ইসলাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। তিনি মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনারও ঘোষণা দেন। তার এই ঘোষণায় বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।

জাতিসংঘের খসড়া প্রস্তাবটিতে জোর দিয়ে বলা হয়েছে যে ‘আলাপ-আলোচনা ও সমঝোতার মধ্য দিয়েই’ জেরুজালেম ইস্যুর সমাধান করতে হবে। এছাড়াও এতে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কথা সরাসরি উল্লেখ না করে ‘জেরুজালেমকে নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়।’

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib