Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী নির্বাচনে ১৪ দলকে বিজয়ী করতে হবে। বর্তমানের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ও উন্নয়নকে এগিয়ে নিতে এর কোন বিকল্প নাই।

আজ বিকেলে ওয়ার্কার্স পার্টির তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টি মতিঝিল থানার সকল শাখা ও প্রাথমিক কমিটির যৌথ সভায় পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি একথা বলেন।  

মতিঝিল থানা সম্পাদক মুর্শিদা আখতার নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিজয় দিবসের শুভেচ্ছা জানান হয়। একই সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মহিউদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।  

সভায় মেনন বলেন, আগামী নির্বাচনে সকল নেতা-কর্মীদের জন্য একটি অগ্নিপরীক্ষা। এর মধ্য দিয়ে স্থির হবে বাংলাদেশ সামনে এগুবে, নাকি অতীতের মতো দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতা ধারা আবার ফিরে আসবে।  

রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কেবল এদেশের জন্য নয়, এই অঞ্চলের শান্তি ও অগ্রগতির জন্য প্রয়োজন। পাকিস্তানের পরিস্থিতি ফিরে আসতে দেয়া যাবে না। এ কারণে তিনি কর্মীদের উপর্যুক্ত কর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।  

সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সাহা দিপু, বিকল্প সদস্য মোস্তফা আলমগীর রতন ও মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক কিশোর রায়।



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib