Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

বাংলাদেশের ক্রিকেটের সফলতম অধিনায়কদের অন্যতম হাবিবুল বাশার সুমন। ক্রিকেট তো ছেড়েছেন তো অনেকদিন আগেই।

বছর দুয়েক আগে একটি নাটকেও অভিনয় করেছিলেন। এবার তাকে দেখা গেল দেশাত্মবোধক গানের মডেলিংয়ে।

দ্বিজেন্দ্রলাল রায়ের 'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা' গানটির ভিডিওতে মডেল হয়েছেন সুমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের দুই শিল্পী ন্যান্সি এবং ইমরান মাহমুদুল।

 সুমনের সঙ্গে ভিডিওতে আরও মডেল হয়েছেন শিপন মিত্র, সাঞ্জু জন, মিশু সাব্বির, মাজনুন মিজান, তাসনুভা তিশা, তামিম মৃধা, সানজানা রিয়া, তাসনিম আনিকা।

গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। শুটিং হয়েছে সুন্দরবন, সিলেটের চা-বাগান, সাভার এবং ঢাকার বিভিন্ন লোকেশনে। 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রাতে প্রাণ ফ্রুটোর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি রিলিজ করা হয়েছে। ইতিমধ্যেই ৩৫ হাজারের বেশি দর্শক গানটি দেখে ফেলেছেন।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib