Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

ঢাকার আবাসিক ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর সব ধরনের যানবাহনের হর্ন বাজানো এবং ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে স্কুল, কলেজ, হাসপাতালের পাশ দিয়ে চলার সময় হর্ন বাজানোও নিষিদ্ধ করেছেন আদালত।

দেশে হাইড্রলিক হর্নের উৎপাদন বন্ধেরও নির্দেশনা এসেছে হাইকোর্টের এই আদেশে।
এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আগের একটি আদেশের ধারাবাহিকতায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন,  হর্ন বাজানো ও গতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন বন্ধের বিষয়ে মাঠপর্যায়ে যারা কাজ করছেন, তাদের জন্য এ বিষয়ে নির্দেশনা জারি করতে বলা হয়েছে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ মহাপরিদর্শককে। এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তাদের প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

আদালতের এই নির্দেশনা পালনে ঢাকার কাকরাইল-মগবাজার হয়ে ময়মনসিংহ রোড এবং শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি হয়ে গাবতলী রোডে সার্ভিলেন্স টিম (তদারকদল) গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি বিষয়টি আবার শুনানিতে আসবে।

এর আগে গত ২৩ আগস্ট এই রিট আবেদনের শুনানি করে রুল দেন হাইকোর্ট। হাইড্রলিক হর্ন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সারা দেশে হাইড্রলিক হর্নের ব্যবহার বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

স্বরাষ্ট্রসচিব, আইজিপি, হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপি কমিশনার, ট্রাফিকের যুগ্ম কমিশনার, বিআরটিএ'র চেয়ারম্যান, ঢাকার ট্রাফিকের চার ডিসিসহ ২০ জন বিবাদীর কাছে রুলের জবাব চান হাইকোর্ট।

সেই সঙ্গে রাজধানীতে চলাচলকারী যানবাহনে হাইড্রলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করা, ২৭ আগস্টের পরও কোনো গাড়িতে হাইড্রলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ করা এবং হাইড্রলিক হর্নের আমদানি বন্ধ এবং বাজারে যেসব হর্ন রয়েছে, তা জব্দের নির্দেশ দেন হাইকোর্টের এই বেঞ্চ।

ওই আদেশে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে হাইড্রলিক হর্নের আমদানি ও ব্যবহার নিষিদ্ধের আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে বলেছিলেন। এর প্রেক্ষিতে গত ৮ অক্টোবর প্রতিবেদন দাখিল করে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টরা।

ওই প্রতিবেদন পাওয়ার পর রাজধানীর পাশাপাশি সারা দেশেই হাইড্রলিক হর্নের ব্যবহার বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে ১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ বিধি এবং ২০০৬ সালের শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধি অনুসারে নির্ধারিত মাত্রার বেশি শব্দ নিয়ন্ত্রণে পদক্ষেপ এবং শব্দ দূষণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নজরদারির নির্দেশ দেওয়া হয়। বুধবার সেই রিট মামলার শুনানিতেই হাইকোর্টের নতুন নির্দেশনা এলো।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib