Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

২০১৭ সালে এ পর্যন্ত ৬৫ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যাদের মধ্যে ৫০ জনই রয়েছেন পেশাদার রিপোর্টার বা প্রতিবেদক।

আজ মঙ্গলবার রিপোর্টারদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৬৫ জনের মধ্যে ৩৯ জন সরাসরি খুন হয়েছেন। বাকিরা বিমান হামলা অথবা আত্মঘাতী বোমা হামলা কিংবা এ ধরনের হামলার মধ্যে পড়ে খুন হয়েছেন।

বিগত ১৪ বছরের মধ্যে এবার পেশাদার প্রতিবেদক হত্যার ঘটনা কমলেও বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী এলাকাগুলোতে কমে আসছে সাংবাদিকদের দায়িত্ব পালনের ঝুঁকি নেওয়ার ঘটনা।

তবে আরএসএফ মনে করছে, আগের চেয়ে সাংবাদিকরা অনেক বেশি যোগাযোগ পারঙ্গম এবং প্রশিক্ষণপ্রাপ্ত। একইসঙ্গে আত্মরক্ষার সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে থাকেন বিধায় বিপদ কমতে শুরু করেছে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib