Bangla And English Newspaper of Bangladesh.

Full width home advertisement

বিনোদন

বিনোদন

Post Page Advertisement [Top]

লে কী! এ তো দেখা যাচ্ছে পুরোপুরি অ্যাবাউট টার্ন। এই নেইমারকে দলে ভেড়ানোর জন্য বিপুল অংকের টাকা নিয়ে বসে আছে রিয়াল মাদ্রিদ।

যে কোনো মূল্যে ব্রাজিল সুপারস্টারকে পেতে মরিয়া স্প্যনিশ জায়ান্টরা। রোনালদো-নেইমার জুটি দেখার জন্য ভক্তরাও অপেক্ষায়। কিন্তু আপাতত সেই রিয়াল রাজত্বের পতন ঘটনার ছক কষছেন পিএসজি তারকা নেইমার।

স্প্যনিশ সংবাদমাধ্যম ডন ব্যালন এবার পুরোপুরি ইউটার্ন নিয়ে প্রতিবদেন প্রকাশ করেছে যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগে রিয়াল ও পিএসজির আগুন ম্যাচ সামনে রেখে এখন থেকেই নাকি প্রস্তুতি নিচ্ছেন নেইমার। 

ইউরোপসেরা লড়াইয়ের আসর থেকে রোনালদোদের ছিটকে দেওয়াই নাকি ব্রাজিল সুপারস্টারের লক্ষ্য! এই তথ্য তারা নেইমারের সাবেক দুই বার্সা সতীর্থ মেসি এবং সুয়ারেসের কাছ থেকে নাকি পেয়েছে!

বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পরও একাধিকবার স্পেনে এসে বন্ধুদের সঙ্গে দেখা করে গেছেন নেইমার। বার্সাকে মিস করছেন তিনি। 

তাই এমন কথা দুই বন্ধুকে বলতেই পারেন তিনি। অন্যদিকে রিয়াল নেইমারকে দলে টানতে ব্যালন ডি'আর পাইয়ে দেওয়ার লোভ পর্যন্ত দেখিয়েছে! এর আগে রটে গিয়েছিল, এই পুরস্কার পাওয়ার জন্যই নাকি বার্সা ছেড়ে পিএসজিতে এসেছিলেন নেইমার।

পিএসজি যাওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে অসাধারণ পারফর্মেনস করে যাচ্ছেন নেইমার।

নেইমার-কাভানি জুটির দাপটে চলতি লিগ ওয়ানে উড়ছে পিএসজি। নেইমার নাকি বলেছেন রিয়াল-পিএসজি ম্যাচে পিএসজিই ফেবারিট। কারণ কাভানি, কিলিয়েন আর নেইমারের আক্রমণের সামনে স্রেফ উড়ে যাবে রোনালদোর দল। মেসি আর সুয়ারজেকে নেইমার নাকি বলেছেন তার হাতেই (নাকি পায়ে?) চ্যাম্পিয়নস লিগে রিয়াল রাজত্বের পতন হবে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib